অবাঞ্ছিত প্রেম – আধুনিক সমাজের নীরব বিপর্যয়

অবাঞ্ছিত প্রেম
✍ কলমেঃ সিরাজুল ইসলাম মোল্লা 📅 ১৮ জানুয়ারি ২০২৬
সৌজন্যে: islambd360


পরকীয়া ভাঙছে ঘর বাড়ছে অবৈধ সম্পর্ক ভবে,
সামাজিক অবক্ষয়ে অবাঞ্চিত প্রেম গড়ছে সবে।
হারিয়ে ভব্যতা আধুনিক সভ্যতা মুখ লুকায় নাই,
অদ্য যেদিক তাকাই অবাঞ্চিত প্রেম দেখতে পাই।

কেউ অর্থ বৃত্ত মোহে ছুটছে চির সুখ শান্তি খুঁজে,
কেউ অর্থ বিত্ত ছেড়ে মাদকতায় ছুটছে না বুঝে!
কেউ ছুটছে নেশার ঘোর ভিন্নতা খুঁজে মৌনতায়,
কেউ প্রেমের নামে অভিনয় করে যায় যৌনতায়।

প্রেমের এতো বাড়াবাড়ি মানে না শশুড় শাশুড়ি,
দায়যুক্ত টিকটক ইউটিউব ফেইসবুক ছড়াছড়ি।
কে কার সাথে যায় কে কারে চায় বুঝি না ধরায়,
প্রেমের নামে কায় মন বিলায় সম্পর্ক ভুলে যায়।

স্বর্গ হতে আবির্ভূত প্রেম মানে না জাত পাত ধরা,
তাই বলে পূতঃ সম্পর্কের অবক্ষয় কী প্রেম ধরা!
ফাঁদে পড়ে অনশন করে যায় অভিযোগ সাজায়,
দিন শেষে সবাই কেঁদে যায় পরস্পর প্রতারণায়।

শরীর বিনা হৃদয় বিনা হয় না প্রেম কভু বিনিময়,
সময় হীন অর্থ হীন বিশ্বাস বিহীন হয় কী অক্ষয়!

অবহেলা গড়ে দূরত্ব, দূরত্ব করে ছিন্ন দু'টি হৃদয়,
নৈতিকতার অবক্ষয়ে সুন্দর ও শান্তির অবক্ষয়।

বৈধ সম্পর্ক সিদ্ধ সমাজ যদি গড়তে চাও সদায়,
সুদৃষ্টি সহ দিতে হবে সময় ঘরে তোমায় আমায়।
অবাঞ্ছিত প্রেম হতে সংসার যদি মুক্ত করতে হয়,
কায়-মন-অর্থ সবই সুষম প্রয়োজন হয় ধরাময়।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।