Home

স্বাগতম - ইসলামী ব্লগ

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

সম্মানিত ভিজিটরগণ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন।

আমার এই ব্লগে আপনার জানাই স্বাগতম।আমার এই ব্লগটি খোলার উদ্দেশ্য হলো। আজ বিশ্বের আনাচে কানাচে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত। মুসলিম উম্মাহর পরিত্রাণ একমাত্র কোরআন এবং হাদিস এর যথাযথ অনুসরণের মধ্যে নিহিত রয়েছে। আমি মনে করি মুসলিম উম্মাহর কাছে কোরআন হাদিস অবিকৃত অবস্থায় থাকলেও তারা সঠিকভাবে কুরআন হাদিস বুঝতে অক্ষম তাই তারা মানতেও পারছে না।

মানুষ আজ কোরআন এবং হাদিস পড়ে এবং পড়ায়, কিন্তু আফসোস ইসলাম এবং ধর্মীয় জ্ঞানকে তারা দুনিয়ার স্বার্থের জন্য ব্যবহার করে যাচ্ছে। আজকের দুনিয়ার মানুষগুলো কেন যেন নিজের আসল উদ্দেশ্যকে ভুলে গেছে। আমরা শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুজে বের করতে পারলেই মুসলিম উম্মাহর এই দুর্দশা থেকে মুক্তি পাবে। সেটি হল আমাদের পূর্বে দুটি আসমানি ধর্ম ছিল,তথা ; ইহুদি ও খ্রিস্টানদের ধর্ম, তারা তাদের ধর্ম থেকে কিভাবে সরে গেল? কি কারণে তাদের ধর্মটি অগ্রহণযোগ্য হয়ে গেল? যেটি অনুসরণ করলে এখন আর কোন আমল গ্রহণযোগ্য হবে না। তারা ঠিক কি কি কারণে তাদের ধর্ম থেকে দূরে সরে গেল যার কারণে ওই অবস্থায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর আগমনের প্রয়োজন পড়লো? এবং এই যুগের মুসলমানগন ঠিক কি কি কারণে তাদের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। এই উত্তরটি আমরা খুঁজে বের করবো। এবং ওই কারণগুলো কি আমাদের মধ্যেও আছে সেটাও দেখতে পারবো।

সুতরাং আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা অনুসন্ধান করব গবেষণা করব এবং ইসলাম ও মুসলিম উম্মার উন্নতি ও সমৃদ্ধির পথে আমরা এগিয়ে যাব। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আমাকে আরো অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করতে পারেন।

© 2025 ইসলামিক ব্লগ. All Rights Reserved.

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।