বই পড়ুন আর মাসে আয় করুন ৩ লক্ষ টাকা পর্যন্ত!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সম্মানিত পাঠক, আপনি কি বর্তমানে বেকারত্বের অভিশাপ নিয়ে চিন্তিত? আপনার হাতে কি কোনো পুঁজি নেই যে একটি ব্যবসা শুরু করবেন? আপনি হয়তো ইনকাম করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা-তদবির করছেন কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না। যদি আপনার মধ্যে সামান্যতম বই পড়ার ইচ্ছা থাকে, তবে আজ আমি আপনাকে এমন একটি রাস্তার কথা বলব, যেখানে আপনি কেবল বই পড়বেন আর মাসে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সম্পূর্ণ ধ্রুব সত্য!
আমি বাংলাদেশ এবং বিদেশের এমন কিছু নামকরা প্রতিষ্ঠান ও সংস্থা সম্পর্কে জানি, যারা নিয়মিত ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এতে বিজয়ীদের জন্য থাকে বিশাল অংকের পুরস্কার। এটি কেবল টাকার নেশায় নয়, বরং এর মাধ্যমে আপনার জ্ঞান বাড়বে, ইসলাম সম্পর্কে জানতে পারবেন, এলেম শিখতে পারবেন এবং সে অনুযায়ী আমল করে আখিরাতের পথ সুগম করতে পারবেন। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত—উভয় দিক থেকেই আপনি লাভবান হতে পারবেন।
১. বাৎসরিক বড় বড় ইসলামিক রিয়েলিটি শো
কথা না বাড়িয়ে চলুন সেই পথগুলো দেখে নিই। আপনি যদি বাংলাদেশী হন, তবে আপনি 'আলোকিত জ্ঞানী'-র কথা অবশ্যই শুনেছেন। তারা প্রতিবছর এই বিশাল ইসলামিক প্রতিযোগিতার আয়োজন করে। রমজানের তিন মাস আগে থেকেই এর রেজিস্ট্রেশন এবং প্রস্তুতি চলতে থাকে।
নির্বাচন প্রক্রিয়া: তারা প্রথমে অনলাইনে একটি পরীক্ষা নেয়। এতে যারা ভালো নাম্বার পায়, তাদের থেকে অফলাইনে আরও তিনটি পরীক্ষা নেওয়া হয়। এরপর সেরা ২০ জনকে যাচাই করে টিভি রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এই ২০ জনের মধ্যে সেরা ৫ জনকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
- 🥇 প্রথম পুরস্কার: ৩ লক্ষ টাকা এবং ফ্রি ওমরাহ।
- 🥈 দ্বিতীয় পুরস্কার: ২ লক্ষ টাকা এবং ফ্রি ওমরাহ।
- 🥉 তৃতীয় পুরস্কার: ১ লক্ষ টাকা এবং ফ্রি ওমরাহ।
- 🏅 চতুর্থ পুরস্কার: ৭৫,০০০ টাকা এবং ফ্রি ওমরাহ।
- 🏅 পঞ্চম পুরস্কার: ৫০,০০০ টাকা এবং ফ্রি ওমরাহ।
বাকি ১৫ জন প্রতিযোগীর প্রত্যেককে ২০,০০০ টাকা করে সম্মাননা দেওয়া হয়। ভাবুন তো, জ্ঞান অর্জনের জন্য এটি আপনার জীবনের কত বড় একটি মাইলফলক হতে পারে! এটা এই বছরের রেজিস্ট্রেশনের সময় শেষ।
লিংক: আলোকিত জ্ঞানী ফেসবুক পেজ
ঠিক একই সিস্টেম এবং পুরস্কার নিয়ে আয়োজিত হয় 'মুখস্ত হাদিস' প্রতিযোগিতা। এছাড়া রয়েছে 'সেরাদের সেরা', 'PHP কুরআনের আলো' এবং 'ইসলামিক আইকন'। এগুলো আপনি ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। বিশেষ করে রবিউল আউয়াল মাসে সিরাত উপলক্ষে অনেক বড় বড় আয়োজন করা হয় বিভিন্ন মাদ্রাসা, ইউনিভার্সিটি এবং প্রকাশনা কেন্দ্র থেকে।
![]() |
| আলোকিত জ্ঞানী পুরুস্কার |
২. বিভিন্ন ফাউন্ডেশন ও সংস্থা ভিত্তিক প্রতিযোগিতা
মাউন্ট ফাউন্ডেশন: তারা প্রতি রমজান মাসে কুরআন প্রতিযোগিতা আয়োজন করে। এখান থেকে আপনি ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে তাদের পেজ দেখুন: মাউন্ট ফাউন্ডেশন এটি বর্তমানে চলমান।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM): তারা প্রতিবছর যাকাত বিষয়ক বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করে। এখানেও সর্বোচ্চ পুরস্কার রাখা হয় ৫০,০০০ টাকা পর্যন্ত। CZM লিংক । এটাও বর্তমান চলমান।
হাসানা ফাউন্ডেশন: ড. মিজানুর রহমান আজহারী কর্তৃক পরিচালিত এই ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল অংকের পুরস্কার (প্রায় ৭-৮ লক্ষ টাকা) দিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি আপনার জন্য এক বিশাল সুযোগ হতে পারে। হাসানা ফাউন্ডেশন লিংক । এটা চলমান।
বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি: রবিউল আউয়াল মাসে তারা সিরাত উপলক্ষে বই পাঠ প্রতিযোগিতায় মোট ৬ লক্ষ টাকা পুরস্কার দেয়। কুরআন শিক্ষা সোসাইটি লিংক । এই বছর হয়ে গেছে।
সীরাতে মোস্তফা: এই পেজ থেকে প্রতিবছর সিরাতের উপর বই পড়ে আপনি ১০ থেকে ২০ হাজার টাকা পুরস্কার পেতে পারেন। সীরাতে মোস্তফা লিংক। এটা ও এই বছর হয়ে গেছে।
৩. মাসিক ও আন্তর্জাতিক আয়োজন
প্রতি মাসে দুইবার প্রতিযোগিতা হয় এমন একটি পেজ আছে যেখানে একজন ব্যক্তি গত ১০ বছর ধরে নিজের টাকা দিয়ে পুরস্কার দিয়ে যাচ্ছেন। যদিও পুরস্কার সামান্য হতে পারে, কিন্তু আপনার জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হবে। লিংক দেখুন
বিদেশের বড় দুটি আয়োজনের মধ্যে একটি হলো 'খামিস ইসলামিক ফাউন্ডেশন'। মাত্র ১০টি প্রশ্নের উত্তর দিয়ে লটারির মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন। আরেকটি হলো 'আদ্ দুদারুস সানিয়া'। এটি বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে ২০ থেকে ৫০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। ২০ জন বিজয়ীকে তারা ৫০০ সৌদি রিয়াল করে মোট ১০,০০০ রিয়াল (প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) পুরস্কার দেয়। টেলিগ্রাম গ্রুপ লিংক
⚠️ একটি বিশেষ সতর্কতা:
আমি এখানে যে প্রতিযোগিতাগুলোর তালিকা দিয়েছি, সেগুলোতে অংশগ্রহণ করতে কোনো টাকা লাগে না। কিছু অসৎ লোক জালিয়াতি করে প্রতিযোগিতার নাম দিয়ে বই বিক্রি করে বা রেজিস্ট্রেশন ফি নেয় কিন্তু পুরস্কার দেয় না। আমি সেই সব ভুয়া প্রতিযোগিতার লিংক এখানে দিইনি। তাই সব সময় সতর্ক থাকবেন।
আজ আমি কেবল কোন কোন জায়গায় প্রতিযোগিতা হয় এবং কত টাকা পাওয়া যায় তার পরিচয় দিলাম। তবে কিভাবে প্রস্তুতি নিলে আপনি নিশ্চিতভাবে বিজয় অর্জন করতে পারবেন, সেই সব বিষয় নিয়ে অন্য আরেকদিন বিস্তারিত লিখব। আমাদের সাথেই থাকুন এবং সব আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন হোন।
ধন্যবাদ সবাইকে!

0 মন্তব্যসমূহ
লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।