About me

 

About - মুফতি আলাউদ্দিন রাহমানী

About - মুফতি আলাউদ্দিন রাহমানী

নিজেকে প্রকাশ করার জন্য আমি পরিচয় দিচ্ছি না, তবে ইসলামের স্বার্থে পরিচয় দেওয়া প্রয়োজন। কারণ সমস্ত নবীগণ আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পর নিজেকে নবী হিসেবে প্রকাশ করতেন। এটি তাদের জন্য জরুরি ছিল, নিজেদের মর্যাদার জন্য নয়। এ থেকে বোঝা যায়, যারা ইসলামের কথা বলবে, তাদের যোগ্যতা জাতির সামনে স্পষ্ট করা প্রয়োজন, যেন তাদের কথা গ্রহণযোগ্য হয়। একাডেমিক ডিগ্রি অর্জন করা ও এলমি যোগ্যতা অর্জন করা দুইটি ভিন্ন বিষয়। আমি আমার শিক্ষাগত যোগ্যতা পাঠকগণের সামনে তুলে ধরছি।

আমার নাম মুফতি আলাউদ্দিন রাহমানী। শিক্ষাগত যোগ্যতা: আমি ইফতা ও উলুমুল হাদিস দুই বছর করে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা থেকে অধ্যয়ন সম্পন্ন করেছি। বর্তমানে আমি নোয়াখালীর একটি মাদ্রাসায় শিক্ষকতা করি।

লেখালেখি আমার প্রিয় বিষয় এবং আমি বিশ্বাস করি, পৃথিবীতে যত চিন্তাভাবনা ও বিপ্লব ঘটেছে, তার পেছনে লেখালেখির বড় ভূমিকা রয়েছে। একজন লেখকের লেখা একটি দেশকে পরিবর্তন করতে পারে, অসভ্য জাতিকে সভ্যতার পথ দেখাতে পারে। এই ধারণা থেকেই আমি এই পথে এসেছি। এছাড়াও যেকোনো বিষয়ে নতুন কিছু জানার প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। এই আগ্রহ থেকেই আমি আমার ব্লগ তৈরি করেছি এবং লেখালেখি করছি, সমস্ত ডিজাইন ও প্রকাশনা নিজেই পরিচালনা করছি।

আমি 10/10/1998 সালে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পশ্চিম চরকলাকোপা গ্রামে জন্মগ্রহণ করি। প্রাথমিক শিক্ষার পর নোয়াখালীর একটি মাদ্রাসায় পড়াশোনা করেছি। এরপর ঢাকা চলে এসে মিরপুর ১, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ মাদ্রাসায় হেদায়া জামায়াতে শিক্ষাজীবন চালিয়ে গিয়েছি। পরে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরায় মেশকাত থেকে উলুম হাদিস ও ইফতা সহ অধ্যয়ন শেষ করে ২০২৪ সালে ফারেগ হই।

আমার মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ে মানুষ কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে তা স্পষ্ট করা এবং মুসলিম উম্মাহর দুর্দশা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে কাজ করা। আমি স্পষ্ট দেখতে চাই, মানুষ কিভাবে ইসলাম থেকে বের হচ্ছে—যেমন আগে রোগ নির্ণয় করা প্রয়োজন, তারপরই চিকিৎসার চেষ্টা।

বর্তমানে আমি বই-পুস্তক লেখার জন্য মনোনিবেশ করছি, এর ফাঁকে ফাঁকে লেখালেখি এবং ব্লগ প্রকাশনা করি। আশা করি আপনি সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ উপকৃত হবেন।

© 2025 মুফতি আলাউদ্দিন রাহমানী. All Rights Reserved.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ