বিশ্বদর্শন: ডলারের আধিপত্য এবং আধুনিক দাসত্বের স্বরূপ

ডলারের রহস্য

আপনার পকেটে যে টাকাটা আছে, তার গায়ে একটা বার্তা লেখা আছে। সেটা আপনাকে উদ্দেশ্য করে লেখা।

Islambd360

একটু থামুন।

এখন যদি আমেরিকান এক ডলারের নোট হাতে নেন, কী দেখবেন? একটা পিরামিড। পিরামিডের উপরে একটা চোখ। নিচে লেখা — Novus Ordo Seclorum। এর মানে কী? ল্যাটিন ভাষায় এর মানে — নতুন বিশ্বব্যবস্থা

এখন প্রশ্ন হলো, একটা সাধারণ টাকার নোটে পিরামিড আর "নতুন বিশ্বব্যবস্থা" লেখা কেন থাকবে? আমেরিকার সাথে মিশরীয় পিরামিডের কী সম্পর্ক?

এই নোটটার ডিজাইন করা হয়েছিল ১৭৭৬ সালে। সেই একই বছর দুটো ঘটনা ঘটে।
এক — আমেরিকা স্বাধীন হয়।
দুই — ইউরোপে আরেকটা সংগঠন তৈরি হয়। নাম — ইলুমিনাতি

কাকতালীয়? হয়তো। কিন্তু এই ইলুমিনাতির প্রতিষ্ঠাতা Adam Weishaupt একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবী নিয়ন্ত্রণ করতে হলে তিনটা জিনিস নিয়ন্ত্রণ করতে হবে: অর্থ, শিক্ষা এবং সংবাদমাধ্যম। আড়াইশো বছর পর দাঁড়িয়ে ভাবুন—এই তিনটা কার হাতে?

পৃথিবীর সব দেশ ডলার মানে। কিন্তু এই ডলারের পেছনে কোনো স্বর্ণ নেই। ১৯৭১ সালের ১৫ আগস্ট প্রেসিডেন্ট নিক্সন ঘোষণা দিলেন — এখন থেকে আর ডলারের বিপরীতে সোনা দেওয়া হবে না। মানে হলো — যতখুশি ডলার ছাপাও। আর সেই ডলার দিয়ে পুরো পৃথিবী থেকে সম্পদ কেনো। কাগজ দাও, সম্পদ নাও। এটাই চলছে।

এখন একটু অন্যদিকে তাকাই। কুরআনে আল্লাহ তাআলা সুদকে কেন এত ভয়ংকরভাবে নিষেধ করেছেন? শুধু নিষেধ নয়; বলেছেন, যারা সুদ খায় তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এত কঠোর ভাষা কেন? কারণ সুদভিত্তিক ব্যবস্থা শুধু একটা অর্থনৈতিক পদ্ধতি নয়—এটা একটা নিয়ন্ত্রণের যন্ত্র

ইরাক, লিবিয়া বা ইরান—প্রতিটা দেশ যখন ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় তেল বেচতে চেয়েছে, তখনই যুদ্ধ লেগেছে। এটা কি শুধু রাজনীতি? নাকি এর পেছনে অন্য কিছু আছে?

ফেরাউন একসময় মিশর শাসন করত। সে নিজেকে খোদা বলত। আল্লাহ তাআলা ফেরাউনের কথা কুরআনে এত বেশি কেন বলেছেন? এই যে ডলারের নোটে পিরামিড, প্রতিটা বড় শহরে পিরামিড আকৃতির ভবন, ওয়াশিংটন ডিসি বা লন্ডনে ওবেলিস্ক—এগুলো কি শুধু স্থাপত্য?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন। বারবার বলেছেন — শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা সেই শত্রুকে চিনতেই পারছি না। কারণ সে এসেছে টাকার নোট হয়ে, ব্যাংক হয়ে, সুদ হয়ে। তার প্রতীক আমাদের পকেটে, অথচ আমরা জানিও না।

শেষ একটা প্রশ্ন রেখে যাই। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ কোনটা? আমেরিকা। আর সবচেয়ে বেশি সম্পদ কার? যারা ডলার ছাপায়, তারা কখনো ঋণগ্রস্ত হতে পারে না। তাহলে এই ঋণের হিসাবটা আসলে কীসের?

কমেন্টে লিখুন আপনার মত। আল্লাহ আমাদের বুঝার তাওফিক দিন।

#বিশ্বদর্শন #আহমাদরিফআত

তথ্য, গবেষণা ও রেফারেন্সে আলোকে আরও বিস্তারিত জানতে পড়তে হবে, রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি ইসলামি বইমেলায় প্রকাশিতব্য ‘বিশ্বদর্শন’ বইটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ