ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত প্রতিযোগিতা ২০২৬

জাতীয় সীরাত প্রতিযোগিতা — ইসলামিক ফাউন্ডেশন
ইসলামিক ফাউন্ডেশন
জনসংযোগ শাখা
আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা ১২০৭
॥ প্রেস বিজ্ঞপ্তি ॥

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা — থাকছে আকর্ষণীয় পুরস্কার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী জানা এবং সীরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হবে। জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

📚 প্রতিযোগিতার গ্রুপ বিভাজন (৩টি গ্রুপ)
  • 'ক' গ্রুপ — ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৫ বছর)
  • 'খ' গ্রুপ — ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, কলেজ ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ১৯ বছর)
  • 'গ' গ্রুপ — বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষা ও সমমানের কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রী (অনূর্ধ্ব ২৭ বছর)
📖 গ্রুপভিত্তিক নির্ধারিত সীরাত গ্রন্থ
  • 'ক' গ্রুপ — সীরাতে খাতামুল আম্বিয়া (মুফতি মুহাম্মদ শফী রহ.) ও নবীয়ে রহমত (সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী)
  • 'খ' গ্রুপ — সীরাতুল মুস্তাফা ১ম থেকে ৩য় খণ্ড (আল্লামা ইদরীস কান্ধলভী) ও আর রাহীকুল মাখতুম (আল্লামা সফিউর রহমান মোবারকপুরী)
  • 'গ' গ্রুপ — সীরাতুন্নবী ১ম থেকে ৪র্থ খণ্ড (আবু মুহাম্মদ আব্দুল মালেক ইবনে হিশাম ইবনে আইয়ুব) ও সীরাত বিশ্বকোষ ৪র্থ থেকে ৬ষ্ঠ খণ্ড (ইসলামিক ফাউন্ডেশন)

গ্রুপভিত্তিক নির্বাচিত সীরাত গ্রন্থ থেকে এক কথায় প্রকাশ, এমসিকিউ ও সংক্ষিপ্তাকারে প্রশ্ন করা হবে।

🏆 জাতীয় পর্যায়ের পুরস্কার
১ম
৫০,০০০ টাকা
ক্রেস্ট ও সনদপত্র সহ
২য়
৪৫,০০০ টাকা
ক্রেস্ট ও সনদপত্র সহ
৩য়
৪০,০০০ টাকা
ক্রেস্ট ও সনদপত্র সহ

এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও রয়েছে বিভিন্ন পুরস্কার।

📅 গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
✍️
নাম নিবন্ধন: ৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত — ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে
🏫
জেলা পর্যায়ের প্রতিযোগিতা: মে মাসের প্রথম পাক্ষিকে — সারাদেশে একযোগে একইদিনে
🏙️
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা: মে মাসের দ্বিতীয় পাক্ষিকে — একযোগে একই সময়ে
🎯
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা: জুন মাসের দ্বিতীয় পাক্ষিকে

প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন নিয়ে ৩০ এপ্রিলের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে।

০৪.০৪.২০২৬
মুহাম্মদ নিজাম উদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
📞 মোবাইল: ০১৭২০০৮০৪৩২

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।