বিজনেস ক্যালকুলেটরের বাটন পরিচিতি ও কাজ
যখন দোকানে বসি তখন কাস্টমার অনেক আইটেমের মালামাল ক্রয় করেন , তখন হিসাব করার জন্য আমাদের মোবাইলে যে ক্যালকুলেটর আছে , বা প্লে স্টোর থেকে ক্যালকুলেটরে অ্যাপটি ডাউনলোড করেছি সেটা দিয়ে সুন্দরভাবে হিসাব করা যায় না , কেননা আমাদের মোবাইলের ক্যালকুলেটরগুলোতে বিজনেস ক্যালকুলেটরের মতো সকল বাটন নেই । যেমন অটো প্লেয় বাটনটা , যা দিয়ে একাধিক যোগ করার পর নিখুঁতভাবে যাচাই করা যায় । এবং কোন সংখ্যা ভুল হলে কারেকশন বাটন দিয়ে সংশোধন করা যায়। ফলে সবগুলো যোগ আবার নতুন করে করার প্রয়োজন হয় না। আরো একটি গুরুত্বপূর্ণ বাটন ব্যাক বাটন যেটা দিয়ে সবগুলো যোগ সংখ্যা চেক করা যায়। তাই ব্যবসায়ীদের জন্য আমি এমন একটি অ্যাপ তৈরি করার মনোভাব পোষণ করেছি অনেক দিন ধরে। অবশেষে আজ আমি সেটি তৈরি করলাম আপনারা সেটি ব্যবহার করবেন অনেক উপকার হবে। আমার এই অ্যাপটির মতন প্লে স্টোরে কোনো অ্যাপ নেই। তাই আমাকে এটি বানানোর প্রয়োজন পড়লো। আর কোন বাটনের কি কাজ সেটাও এখানে তুলে ধরলাম । সাধারণ ক্যালকুলেটরের তুলনায় বিজনেস ক্যালকুলেটরগুলোতে কিছু বিশেষ বাটন থাকে যা ব্যবসায়িক হিসাব-নিকাশ সহজ করে দেয়। বিজনেস কালকুলেটরে মোট পাঁচ প্রকার বাটন থাকে। আজকের আলোচনায় আমরা এই বাটনগুলোর বিস্তারিত কাজ জানবো।
১. সাধারণ গাণিতিক বাটন (Basic Function Keys)
- ০-৯ এবং ০০: সাধারণ হিসাবের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে '০০' বাটনটি বড় অংকের হিসাব দ্রুত টাইপ করতে সাহায্য করে।
- +, -, ×, ÷: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের জন্য ব্যবহৃত হয়।
- =: হিসাবের চূড়ান্ত ফলাফল দেখার জন্য ব্যবহৃত হয়।
- .: দশমিক বা ভগ্নাংশ সংখ্যা যোগ করার জন্য।
২. মেমোরি বাটন (Memory Keys)
জটিল ও দীর্ঘ হিসাব সাময়িকভাবে মনে রাখার জন্য এই বাটনগুলো ম্যাজিকের মতো কাজ করে:
- M+: স্ক্রিনে থাকা সংখ্যাটিকে মেমোরিতে থাকা সংখ্যার সাথে যোগ করে।
- M-: স্ক্রিনে থাকা সংখ্যাটিকে মেমোরি থেকে বিয়োগ করে।
- MRC: একবার চাপলে মেমোরিতে জমানো মোট সংখ্যা দেখায়, দুবার চাপলে মেমোরি পরিষ্কার হয়ে যায়।
৩. বিজনেস এবং কমার্শিয়াল বাটন (Business Keys)
- MU (Mark-Up): ক্রয়মূল্যের ওপর নির্দিষ্ট শতাংশ লাভ (Profit) যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয়।
- %: শতাংশ বা ডিসকাউন্ট বের করতে ব্যবহৃত হয়।
- √: যেকোনো সংখ্যার বর্গমূল বের করার জন্য।
৪. এডিটিং এবং ক্লিয়ার বাটন (Editing Keys)
- AC (All Clear): ক্যালকুলেটরের সব হিসাব মুছে নতুন করে শুরু করতে।
- CE (Clear Entry): শুধু সর্বশেষ ভুল টাইপ করা সংখ্যাটি মোছার জন্য।
- CORRECT (00 → 0): নির্দিষ্ট ধাপের ভুল সংখ্যা সংশোধন করার বিশেষ সুবিধা।
৫. চেক এবং রিপ্লে বাটন (Check & Correct)
- CHECK (◀/▶): ১১২ ধাপ পর্যন্ত আগের হিসাবগুলো একে একে পরীক্ষা করার জন্য।
- AUTO REPLAY: পুরো হিসাবটি ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে প্রদর্শন করবে।

0 মন্তব্যসমূহ
লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।