দাবার ছকে অপলাপ | মোরশেদ সাকিব
দাবার ছকে অপলাপ
✍️ মোরশেদ সাকিব
জেলা : জয়পুরহাট
জানো অভিরুপা, তোমাকে দেখার পর আর কিছুই ভালো লাগে না আমার। আমাকে এভাবে পর না করলেও পারতে, যত যুক্ত দিয়ে তুমি চলো, অতো যুক্তি নিয়ে কিছুই চলে না। মনোবিজ্ঞান ও তোমার মনকে বুঝতে অপারগ। তুমি এমন একটা বই যা পড়া যায় না। তোমাকে ফুল ভাবলে ভুল হবে না, কিন্তু ফুলেরও যে কাঁটা থাকে! কয়েক দিন ধরে তোমাকে বলবো ভাবছি, কিন্তু সময় চলে যায় — তোমাকে বলা হয় না। তোমার জন্য একটি বই লিখবো ভেবেছি, বিশ পৃষ্ঠার পর আর লেখাই হলো না। অমন পাহাড় সমান দৃঢ়তা ভেদ করা যায় না। তোমাকে তুমি তোমার মত করে আগলে রেখো অভিপ্রিয়া। আমি যেখানে আছি — বিশ্বাস করো তোমাকে ছাড়া খুব ভালো আছি। সভ্যতার মুখোশ আমাদের ন-মানুষ বানায়, অভিপ্রিয়া। ব্যর্থ প্রেমে ছোঁয়া মেঘ — তুমি শব্দের অবশেষ।
— মোরশেদ সাকিব