যাকাত সম্পর্কে ১০০ টি প্রশ্নোত্তর। 100 Questions and Answers about Zakat

যাকাত প্রতিযোগিতার সিলেবাস: ১ (IISF) বুকলেট,২ যাকাতের বিধি বিধান,৩ যাকাত ব্যবস্থাপনা ও দরিদ্র বিমোচন এই তিনটি বই থেকে ১০০ টি প্রশ্নোত্তর।

Islambd360


একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী সামাজিক অর্থায়নের ভূমিকা অপরিসীম। সম্পদ যেন কেবল ধনীদের হাতে কুক্ষিগত না থাকে, বরং সমাজের সর্বস্তরে প্রবাহিত হয়, সেটিই এই ব্যবস্থার মূল লক্ষ্য । আজকের ব্লগে আমরা প্রশ্নোত্তর আকারে এই ব্যবস্থার প্রধান উপাদানগুলো সম্পর্কে জানব ইনশাআল্লাহ।

প্রতিযোগীদের সহজে জন্য আমরা প্রথম বই থেকে ২০টি প্রশ্ন উত্তর, দ্বিতীয় ও তৃতীয় বই থেকে ৪০ টি করে ৮০ টি । মোট ১০০ টি প্রশ্নোত্তর নিম্নে দেওয়া হল।

মৃত ব্যক্তির জন্য শরিয়তে বিশেষ দোয়া করার নির্দেশ রয়েছে। এ ক্ষেত্রেই ‘সালাত’ শব্দটি ব্যবহার হয়। এই শব্দের কয়েকটি সুপরিচিত অর্থ রয়েছে—তার মধ্যে একটি হলো দোয়া। এই অর্থ থেকেই মৃত ব্যক্তির জন্য দোয়ার বিশেষ পদ্ধতিকে আমরা “সালাতুল জানাযা” বলে থাকি।

👉 ধীরে ধীরে বুঝে বুঝে পড়ুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন
ইন্সটিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (IISF) বুকলেট থেকে বিশটি প্রশ্নোত্তর। ১. উৎস অনুসারে ইসলামী সামাজিক অর্থায়নের অন্তর্ভুক্ত মাধ্যম বা খাত কয়টি? উত্তর: ১২টি ২. স্বর্ণের ক্ষেত্রে যাকাত ফরজ হওয়ার নিসাব বা পরিমাণ কত? উত্তর: সাড়ে ৭ ভরি ৩. রুপার ক্ষেত্রে যাকাত প্রদানের নিসাব কতটুকু? উত্তর: সাড়ে ৫২ ভরি ৪. নিসাব পরিমাণ সম্পদ থাকলে বছর শেষে কত শতাংশ হারে যাকাত আদায় করতে হয়? উত্তর: ২.৫% ৫. 'উশর' (Ushr) শব্দের অর্থ কী? উত্তর: এক দশমাংশ ৬. কৃত্রিম সেচ ব্যবস্থায় উৎপাদিত ফসলের ক্ষেত্রে যাকাতের হার কত? উত্তর: ২০ ভাগের ১ ভাগ (১/২০) ৭. ফসলের যাকাত বা উশর কখন আদায় করতে হয়? উত্তর: ফসল সংগ্রহের দিন ৮. সাধারণ সদকার তুলনায় 'করজে হাসানা' বা ঋণ দানে কত গুণ সওয়াব পাওয়া যায়? উত্তর: ১৮ গুণ ৯. কত সালে ক্যাশ ওয়াকফ (Cash Waqf) ইসলামিক ফিকহ কাউন্সিলের স্বীকৃতি পায়? উত্তর: ২০০৪ সালে ১০. ক্যাশ ওয়াকফের প্রধান সুবিধা কোনটি? উত্তর: এর তারল্য ও বিনিয়োগ সুবিধা ১১. নিচের কোনটি 'সদকায়ে জারিয়া'র উদাহরণ? উত্তর: বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ১২. বার্ধক্য বা স্থায়ী অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তার পরিবর্তে যা দিতে হয়, তাকে কী বলে? উত্তর: ফিদিয়া ১৩. শপথ ভঙ্গের কাফফারা হিসেবে কতজন মিসকিনকে খাবার খাওয়াতে হয়? উত্তর: ১০ জন ১৪. ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভেঙে ফেললে কাফফারা হিসেবে কতজন মিসকিনকে খাওয়াতে হয়? উত্তর: ৬০ জন ১৫. ঈদুল ফিতরের নামাজের আগে যে দান করা ওয়াজিব, তাকে কী বলে? উত্তর: সদকাতুল ফিতর ১৬. ওয়াকফকৃত সম্পদের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? উত্তর: এটি বিক্রি বা দান করা যায় না ১৭. ইসলামী সামাজিক অর্থায়নের মূল লক্ষ্য কী? উত্তর: দারিদ্র্য বিমোচন ও সম্পদের সুষম বণ্টন ১৮. যাকাত আদায়ের জন্য সম্পদের মালিকানার সময়সীমা কতটুকু? উত্তর: এক চন্দ্র বছর ১৯. IISF-এর পূর্ণরূপ কী? উত্তর: Institute of Islamic Social Finance ২০. মমিন বা মুত্তাকীদের অন্যতম গুণ হিসেবে উৎস অনুসারে কোনটি উল্লেখ করা হয়েছে? উত্তর: রিযিক থেকে আল্লাহর পথে ব্যয় করা যাকাতের বিধি বিধান বই থেকে ৪০টি প্রশ্নোত্তর। ১. যাকাত শব্দের আভিধানিক অর্থ কী? উঃ:পবিত্রতা, ক্রমবৃদ্ধি, প্রশংসা ২. যাকাত ইসলামের কততম মৌলিক স্তম্ভ? উত্তর: তৃতীয় ৩. কুরআন মাজীদে যাকাত বিতরণের কয়টি খাতের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর: ৮টি ৪. স্বর্ণের নিসাব কতটুকু? উত্তর: ৮৫ গ্রাম বা ৭.২৯ তোলা ৫. রূপার নিসাব কতটুকু? উত্তর: ৫৯৫ গ্রাম বা ৫১.০২ তোলা ৬. যাকাত আদায়ের জন্য সম্পদ পূর্ণ কত সময় মালিকানায় থাকতে হবে? উত্তর: ১ চন্দ্রবছর ৭. যাকাতযোগ্য মালের মালিককে কী বলা হয়? উত্তর: সাহিবে নিসাব ৮. কুরআন মজীদে সালাতের সাথে যাকাতের কথা কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর: ২৮ বার ৯. হানাফী মাযহাব অনুযায়ী যাকাত ফরজ হওয়ার জন্য কোনটি শর্ত? উত্তর: উপরের সবগুলি ১০. উৎপাদিত ফসল ও ফলের যাকাতকে কী বলা হয়? উত্তর: উশর ১১. প্রাকৃতিক পানির মাধ্যমে উৎপাদিত ফসলের যাকাত কতটুকু? উত্তর: ১০% বা ১০ ভাগের ১ ভাগ ১২. সেচ বা কৃত্রিম পদ্ধতিতে উৎপাদিত ফসলের যাকাত কতটুকু? উত্তর: ৫% বা ২০ ভাগের ১ ভাগ ১৩. ছাগল বা ভেড়ার ক্ষেত্রে যাকাতের সর্বনিম্ন নিসাব কয়টি? উত্তর: ৪০টি ১৪. গরু বা মহিষের ক্ষেত্রে যাকাতের সর্বনিম্ন নিসাব কয়টি? উত্তর: ৩০টি ১৫. উটের ক্ষেত্রে যাকাতের সর্বনিম্ন নিসাব কয়টি? উত্তর: ৫টি ১৬. নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্যের যাকাতের হার কত? উত্তর: ২.৫% ১৭. খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুযায়ী যাকাত হিসাব করলে হার কত হবে? উত্তর: ২.৫৮% ১৮. কোন সম্পদে যাকাত ফরজ নয়? উত্তর: ব্যক্তিগত ব্যবহারের গাড়ি ও বাড়ি ১৯. যাকাত ও আয়করের মধ্যে পার্থক্য কী? উত্তর: উপরের সবগুলি ২০. কুরআনের কোন সূরায় যাকাতের ৮টি খাতের কথা বর্ণিত আছে? উত্তর: সূরা তাওবা (৯ : ৬০) ২১. ‘মুআল্লাফাতুল কুলুব’ বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর: অমুসলিম বা নওমুসলিমদের মন জয়ের জন্য ২২. ‘গারিমিন’ বলতে কোন খাতের কথা বোঝায়? উত্তর: ঋণগ্রস্ত ব্যক্তি ২৩. ‘ইবনুস সাবিল’ যাকাতের কোন খাত? উত্তর: মুসাফির বা পথিক ২৪. ঋণদাতার ওপর যাকাতের বিধান কী? উত্তর: ক ও খ উভয়ই সঠিক ২৫. মৃত ব্যক্তির যাকাত আদায়ের নিয়ম কী? উত্তর: উত্তরাধিকারীরা রেখে যাওয়া সম্পদ থেকে আগে যাকাত শোধ করবে ২৬. যাকাত দিতে অস্বীকারকারীর বিষয়ে আবু বকর (রা.) কী সিদ্ধান্ত নিয়েছিলেন? উত্তর: যুদ্ধ ঘোষণা করেছিলেন ২৭. হীরক বা মণি-মুক্তার অলংকারের ওপর যাকাতের বিধান কী? উত্তর: যাকাত ফরজ নয় (যদি ব্যবসার পণ্য না হয়) ২৮. ব্যবসার জন্য জমি ক্রয় করলে তার যাকাত কীভাবে দিতে হবে? উত্তর: জমির বর্তমান বাজার মূল্যের ওপর ২৯. যাকাত আদায়ের সামাজিক গুরুত্ব কোনটি? উত্তর: উপরের সবগুলি ৩০. কাদের যাকাত দেওয়া যায় না? উত্তর: মা-বাবা ও সন্তান-সন্ততি ৩১. যাকাতের টাকা দিয়ে কি মসজিদের উন্নয়ন করা যাবে? উত্তর: না, যাবে না ৩২. গুপ্তধন বা ‘রিকাজ’ পাওয়া গেলে তার যাকাতের হার কত? উত্তর: ২০% বা ৫ ভাগের ১ ভাগ ৩৩. সালাত শারীরিক ইবাদত হলে যাকাত কোন ধরনের ইবাদত? উত্তর: আর্থিক ইবাদত ৩৪. হানাফী মাযহাব মতে যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ কতটুকু মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে? উত্তর: নিসাব পরিমাণ ৩৫. কোম্পানির শেয়ারের ওপর যাকাতের বিধান কী? উত্তর: শেয়ারের বাজার মূল্যের ওপর ২.৫% হারে ৩৬. যাকাত না দেওয়ার পরকালীন শাস্তি কী? উত্তর: উপরের সবগুলি ৩৭. মালিকানাধীন দুগ্ধ খামারের পশুর যাকাতের নিয়ম কী? উত্তর: খামারের আয়ের ওপর ৩৮. যাকাত ক্যালকুলেটর কেন প্রয়োজন? উত্তর: নির্ভুলভাবে যাকাত হিসাব করার জন্য ৩৯. “যাকাতের বিধিবিধান” পুস্তকটির প্রকাশক কে? উত্তর: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ৪০. যাকাত আদায়ের ফলে সম্পদে কী প্রভাব পড়ে? উত্তর: সম্পদ পবিত্র হয় ও প্রকৃত বৃদ্ধি ঘটে। যাকাত ব্যবস্থাপনা ও দরিদ্র বিমোচন ১. ‘যাকাত’ শব্দের অভিধানিক অর্থ কী? উত্তর: পবিত্রতা ও প্রবৃদ্ধি ২. ইসলামের কততম স্তম্ভ হলো যাকাত? উত্তর: তৃতীয় ৩. নিসাব পরিমাণ সম্পদ কত সময় মালিকানায় থাকলে যাকাত ফরজ হয়? উত্তর: ১ চন্দ্র বছর ৪. কুরআন মাজীদে কতটি স্থানে সালাতের সাথে যাকাতের উল্লেখ আছে? উত্তর: ২৮টি ৫. যাকাত ও সাদকাহ-র মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তর: যাকাত ফরজ, সাদকাহ নফল/ঐচ্ছিক ৬. স্বর্ণের যাকাতের নিসাব কত? উত্তর: ৭.৫ ভরি বা ৮৫ গ্রাম ৭. রূপার যাকাতের নিসাব কত? উত্তর: ৫২.৫ ভরি বা ৫৯৫ গ্রাম ৮. যাকাত আদায়ের সাধারণ হার কত? উত্তর: ২.৫% ৯. যাকাত অস্বীকারকারীর বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করেছিলেন? উত্তর: হযরত আবু বকর (রা.) ১০. যাকাত ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মচারীদের কী বলা হয়? উত্তর: আমিল ১১. ওআইসি (OIC) ফিকহ বোর্ডের মতে যাকাত সংগ্রহের প্রশাসনিক ব্যয়ের সর্বোচ্চ হার কত? উত্তর: ১২.৫% ১২. যাকাত আদায়ের কয়টি খাত কুরআনে বর্ণিত আছে? উত্তর: ৮টি ১৩. ‘উশর’ (Ushr) শব্দের অর্থ কী? উত্তর: এক-দশমাংশ ১৪. বৃষ্টির পানিতে চাষ করা জমির ফসলে যাকাতের (উশর) হার কত? উত্তর: ১০% ১৫. সেচ নির্ভর জমিতে উৎপাদিত ফসলের যাকাতের হার কত? উত্তর: ৫% ১৬. ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে যাকাতযোগ্য সম্পদের পরিমাণ কত ছিল? উত্তর: ১ লক্ষ কোটি টাকা ১৭. বাংলাদেশে যাকাত ব্যবস্থাপনায় পথিকৃৎ বেসরকারি সংস্থা কোনটি? উত্তর: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) ১৮. সিজেডএম (CZM)-এর দারিদ্র্য বিমোচনমূলক প্রধান কর্মসূচির নাম কী? উত্তর: জীবিকা ১৯. ‘নিসাব’ শব্দের অর্থ কী? উত্তর: সর্বনিম্ন নির্ধারিত পরিমাণ সম্পদ ২০. যাকাত আদায়ের ফলে সম্পদে কী ঘটে? উত্তর: সম্পদ পবিত্র ও বৃদ্ধি পায় ২১. ‘ওয়ার্ল্ড যাকাত ফোরাম’ (World Zakat Forum) কত সালে গঠিত হয়? উত্তর: ২০০৮ সালে ২২. যাকাত কোর প্রিন্সিপালস (ZCP) কত সালে প্রকাশিত হয়? উত্তর: ২০১৬ সালে ২৩. ‘ফি সাবিলিল্লাহ’ খাতের অর্থ কী? উত্তর: আল্লাহর পথে ২৪. ‘ঘারিমীন’ বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর: ঋণগ্রস্ত ব্যক্তি ২৫. ‘ইবনুস সাবীল’ বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর: মুসাফির ২৬. সিজেডএম-এর ‘জীবিকা’ কর্মসূচির অধীনে প্রতিটি পরিবারকে কত টাকা মূলধন দেওয়া হয়? উত্তর: ২০,০০০ – ৩০,০০০ টাকা ২৭. সিজেডএম-এর স্বাস্থ্যসেবা কর্মসূচির নাম কী? উত্তর: ফেরদৌসী ২৮. সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষার কর্মসূচির নাম কী? উত্তর: গুলবাগিচা ২৯. বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সিজেডএম-এর বৃত্তির নাম কী? উত্তর: জেনিয়াস ৩০. কাদের যাকাত প্রদান করা জায়েজ নেই? উত্তর: অমুসলিম ৩১. ‘মুআল্লাফাতুল কুলুব’ বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর: যাদের অন্তর জয় করা প্রয়োজন ৩২. খনিজ সম্পদের যাকাত কত শতাংশ? উত্তর: ২০% (এক-পঞ্চমাংশ) ৩৩. ব্যবসায়ী পণ্যের যাকাত কীভাবে হিসাব করতে হয়? উত্তর: বর্তমান বাজার মূল্যে ৩৪. বাংলাদেশে বর্তমানে যাকাত ব্যবস্থাপনার জন্য কোন আইন কার্যকর আছে? উত্তর: ২০২৩ সালের যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ৩৫. যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কী প্রয়োজন? উত্তর: অডিট বা নিরীক্ষা ৩৬. যাকাত আদায়ের ক্ষেত্রে কোন সময়কে প্রাধান্য দিতে হবে? উত্তর: নিসাব হওয়ার এক বছর পূর্ণ হলে ৩৭. মধু চাষের ক্ষেত্রে যাকাতের (উশর) হার কত হতে পারে? উত্তর: ১০% (এক-দশমাংশ) ৩৮. যাকাত ও আয়করের মধ্যে একটি বড় পার্থক্য কী? উত্তর: যাকাত ধর্মীয় কর্তব্য, আয়কর নাগরিক কর্তব্য ৩৯. সিজেডএম-এর কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির কর্মসূচির নাম কী? উত্তর: নৈপুণ্য বিকাশ ৪০. যাকাতের মূল উদ্দেশ্য কোনটি? উত্তর: দরিদ্রকে স্বাবলম্বী করা।

— আল্লাহ আমাদের সবাইকে সফলতা দান করুন ‌। —

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ