আল্লাহই শেষ ভরসা | হৃদয়া ছোঁয়া ইসলামিক কবিতা

 

By Alauddin Rahmani 


আল্লাহই_শেষ_ভরসা
✍️ লেখিকা: রুহানী_কলম
📍 জেলা: কুমিল্লা
যখন সবাই মুখ ফিরিয়ে নেয়,
যখন নিজের ছায়াটাও
পর হয়ে যায়,
তখনও একজন থাকেন—
নীরবে, নিঃশব্দে।

সিজদায় নামলে
সব বোঝা হালকা হয়ে আসে,
চোখের পানি তখন আর কষ্ট নয়,
ওটা বিশ্বাস হয়ে যায়।

আল্লাহ জানেন—
কোন ব্যথাটা আমি কাউকে বলিনি,
কোন রাতটা আমি
হেসে পার করিনি।

মানুষ চলে যেতে পারে,
কিন্তু আল্লাহ কখনো যান না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ