সুখপুষ্প | নামাজে লুকানো হৃদয়ের প্রশান্তি

সুখপুষ্প 🌿
অচিন পানে বিজন পথে হাঁটছে পথিক চাহে চারিধারে, চোখ যেন দিগ্বিদিক গোধূলির গৌরব-থালা জাগায় কারো মন-ভরে অশান্ত প্রাণ চায় শান্তি, ফেলে সব জঞ্জাল তরে। গগনে ভেসে আসে আযান ধ্বনি নরমে; হৃদয়ের গভীরে নামে সে সুধা ঝরঝরে! মোহে মগ্ন সুরের নেশা— হারায় তাতে পথের দিশা। যদি চাও ফুটাতে সুখ-পুষ্প প্রাণে, সঁপে দাও আপন প্রাণ সেজদার টানে। হায়রে ভাই! প্রশান্তি খুঁজে খুঁজে হই ম্লান— নামাজেই লুকানো শান্তির দোলায় প্রাণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ