একুশের কবিতা: মাতৃভাষার টানে হৃদয়ের পঙক্তিমালা

আমার কলমে লেখা ফেব্রুয়ারী
লেখায় - মল্লিকা আক্তার মন্ডল (কাব্য)
বগুড়া
আমি রক্তের গান, বাদল হারা নবীন সন্তান আমি মেশিন গান, মাতৃভাষার পটভূমি আমি একুশে ফেব্রুয়ারী, ফেব্রুয়ারীর গান। আমার কলমে লেখা ফেব্রুয়ারী দিয়েছে নতুন প্রাণ প্রথম গান, প্রথম কবিতায় এনেছে মুক্তির প্রাণ। আমি তো বায়ান্নের কবিতা, ভেঙেছি ১৪৪ ধারা আমি তো একুশে ফেব্রুয়ারী ভেঙেছি মুক্তির তালা। একুশ এসেছে বলে বাঙালিরা ফেলেছে নিশ্বাস একুশ ছিলো হাজারো বর্ণের দীর্ঘশ্বাস। একুশ ছিলো বাংলা ভাষায় রক্তে রঞ্জিত রাজপথ। আজ ভোর বেলায় প্রভাতফেরির গানে বাংলায় বুক ফুলিয়ে চলি একুশ এসেছে বলেই মোড়া বাংলায় কথা বলি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ