📖 কুরআন অলিম্পিয়াড-২০২৬
(পুরুষ বিভাগ)
পবিত্র কুরআনের ৩০তম পারার বাংলা অর্থের উপর ভিত্তি করে আয়োজন করা হচ্ছে বিশেষ জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা।
![]() |
| প্রচারে, islambd360 |
আপনি যদি কুরআনের অর্থ বুঝে পড়তে চান, হৃদয়ে ধারণ করতে চান এবং নিজের জ্ঞানকে যাচাই করতে চান— তবে এই আয়োজন আপনার জন্য। আসুন, এই রমজানে কুরআনের অর্থ জানি, বুঝি এবং নিজেকে গড়ে তুলি আলোর পথে।
🔹 নিয়মাবলী:
- যে কোনো বয়সের পুরুষ অংশগ্রহণ করতে পারবেন
- পবিত্র কুরআনের ৩০তম পারার বাংলা অর্থ পড়ে আসতে হবে
- এই পারায় অন্তর্ভুক্ত সূরাগুলোর বাংলা অর্থের উপর ভিত্তি করে প্রশ্ন হবে
- এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে
- সঠিক উত্তরের জন্য ১ নম্বর
- ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে
🖥️ প্রাথমিক বাছাই পর্ব:
📅 ৭ মার্চ, শনিবার
⏰ সকাল ১০টা – ১১টা
📍 অনলাইনে অনুষ্ঠিত হবে
- পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্রের লিংক রেজিস্ট্রেশনে দেওয়া WhatsApp নম্বরে পাঠানো হবে।
- অবশ্যই ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
📝 রেজিস্ট্রেশনের শেষ সময়:
📅 ৫ মার্চ, বৃহস্পতিবার
⏰ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত
🏢 ফাইনাল পর্ব:
📅 ১৩ মার্চ, শুক্রবার
📍 স্থান ও সময় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের জানিয়ে দেওয়া হবে।
🏆 পুরস্কারসমূহ:
🥇 প্রথম পুরস্কার:
ওমরাহ + ১০,০০০ টাকা সমমূল্যের বই + ক্রেস্ট + সনদপত্র
🥈 দ্বিতীয় পুরস্কার:
ওমরাহ + ৫,০০০ টাকা সমমূল্যের বই + ক্রেস্ট + সনদপত্র
🥉 ৩য় থেকে ১০ম স্থান:
বই + ক্রেস্ট + সনদপত্র
🎖 এছাড়া ফাইনাল পর্বে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হবে।
বিশেষ দ্রষ্টব্য: আয়োজিত কুরআন অলিম্পিয়াড শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিতদের জন্য। মাদরাসা শিক্ষার্থীদের জন্য নয়।

0 মন্তব্যসমূহ
লেখাটি কেমন লাগলো? কমেন্ট করে জানালে খুব খুশি হবো।